জনাব শ্যামলী রাণী রায়, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার পদে সিএএফও/ সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন কার্যালয়ে ০৩/০৮/২০২৬ খ্রি: তারিখে যোগদান করেন। এ কার্যালয়ে সিএএফও পদে যোগদানের পূর্বে তিনি অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কার্যালয়ে কর্মরত ছিলেন।
জনাব শ্যামলী রাণী রায়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ৩০তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২৫ ডিসেম্বর, ১৯৮৩ খ্রি: লালমনিরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে এমএসসি ডিগ্রী অর্জন করেন। চাকুরী জীবনে সহকারী অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা; উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে রাজশাহী কার্যালয়ে, ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস পদে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, রাজশাহী কার্যালয়ে এবং সিএএফও/সুপ্রীম কোর্ট কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
শ্যামলী রাণী রায়
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন
হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
ফোন নম্বর: 0226663455
মোবাইল নম্বর : ০১৩১৮৩৮০২৮৭
ই-মেইল : [email protected]